20 June 2017

ক্যারিয়ার বিষয়ক প্রস্ততির দুর্দান্ত টিপস


শুরুটা হতে হবে সঠিকভাবে!
অনেকেই অনেক গাইডলাইন দেখে IBA (DU) এর প্রস্তুতি নিতে গিয়ে হতাশ হয়ে পড়েছেন। আসুন আজকে একটু নতুন করে ঝেড়ে কাশি। দেখি সমস্যাটা আসলে কোথায়!! আমরা আজকে IBA এর primary level অর্থাৎ কিভাবে একদম শুরু থেকে শুরু করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব।
অনেকেই আছেন যারা আমার মত দুর্বল ছাত্র কিন্তু প্রস্তুতি নিতে চাচ্ছেন, কিন্তু ভয় পাচ্ছেন। দেখুন ভাই IBA প্রস্তুতি কিন্তু এমন কিছু না যে খুব মেধাবী না হলে হবে না। তবে হ্যাঁ patience level বেশি হতে হবে। আর সবথেকে জরুরী জিনিস হলো- আপনি যদি সঠিকভাবে না শুরু করেন তাহলে প্রচুর পরিশ্রম করেও আপনি সফল হতে পারবেন না। তাই শুরু করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে- আপনি সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছেন কিনা। একটি কথা আছেসফলরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। তাই শুরু করার আগে আপনার প্রয়োজন একটি সঠিক গাইডলাইন। তবে আমি বলছি না যে আপনাকে কারো কাছথেকে শুনেই এটা নিতে হবে। আপনি নিজেও এটা বের করতে পারেন। অনেকেই হয়ত শুনেছেন যে- কেউ কেউ ৪-৫ বার IBA তে পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে। তাই যেটুকু প্রস্তুতি নেবেন সঠিকভাবে নিতে হবে।
প্রথমেই Reading habit বাড়াতে হবে
যারা একেবারেই দুর্বল তাদের উচিত, প্রথমেই রিডিং এর প্রতি আগ্রহ বৃদ্ধি করা। এই জিনিসটা কাজে লাগে English, math, analytical , writing সকল ক্ষেত্রে। কারণ প্রশ্নও আসবেই English এ। ফলে ইংলিশ না পারলে কোন কিছুতেই কোনকিছু হবে না। অনেকেই বারবার আমাকে বলেন, যে ভাই পেপার পড়ি কিন্ত বুঝি না। আরে ভাই, কমপক্ষে ৪ থেকে ৫ মাস পড়েন , তারপর বলেন যে কিছু বুঝেন, নাকি বুঝেন না। আমি এখনও যে খুব ভাল পারি এই দাবি করি না। আমার এখনও মনে আছে, যেদিন প্রথম English newspaper নিয়ে বসেছিলাম, সেদিন ৪ ঘণ্টা ব্যয় করে ছোট একটা লেখা বুঝতে পেরেছিলাম। Believe me, English D গ্রেড পেয়েছিলাম। খুব দুর্বল হলে বেশি কষ্ট করতে হবে, এটাই naturalআপনি কেন ভাবছেন যে- আপানার এত Serious Problem খুব সহজেই দূর হবে। অতএব কষ্ট করবেন, pain খাবেন, এগুলো মাথায় নিয়ে যুদ্ধে নামতে হবে। একবার ভাবুন- জ্বর হলে সহজে সেরে যায়, কিন্ত টায়ফয়েড কি সহজে সারে? ১৫ বা ১৬ বছর স্রেফ মুখস্ত করে পাস করেছেন, pain খেতে হবেই!!! আমার কথাগুলো শুনতে ভাল না লাগলেও আপনাকে এই জিনিসগুলো অবশ্যই ভেবে দেখতে হবে।

5 February 2017

GMAT Club ওয়েব সাইট এর পরিচিতি এবং আইবিএ এর এমবিএ প্রস্তুতি

GMAT Club ওয়েব সাইট এর পরিচিতি এবং আইবিএ এর এমবিএ প্রস্তুতি ....

GMAT হচ্ছে বাইরে উচ্চ শিক্ষার জন্য একটি সোপান। ধরুন, আপনি ঢাবি থেকে মার্কেটিং এ বিবিএ করেছেন, আপনার স্কোর ৩.৫। আমি চবি থেকে করেছি। আমার স্কোর ও ৩.৫। এখন নিবে কাকে? আর আপনার সিজিপিএ যে আপনার কি কে উপস্থাপন করে তারা সেটা জানে খুব ভাল করে। তাই world এর কিছু বিখ্যাত business school একত্রিত হয়ে এই GMAT টেস্ট এর প্রবর্তন করেছিল। যাই হোক, এটার percentile, average score, history আমাদের আলোচনার বিসয়বস্তু না, আমরা জানব, GMAT প্রস্তুতির জন্য বিখ্যাত সাইট gmatclub.com কে কিভাবে কাজে লাগাবেন আপনার কাজে। দয়া করে কেউ বলবেন না যে ভাই আমি ট্যাব, মোবাইল দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারছি না। ডেক্সটপ বা ল্যাপটপ দিয়ে ওয়েবসাইট এ ঢুকুন। হোমপেইজ আসবে। gmatclub.forum এই লেখার নিচে দেখুন HOME, FORUM, GMAT, ইত্যাদি লেখা কিছু লিঙ্ক আছে। GMAT এ ক্লিক করুন। অনেকগুলি অপশন পাবেন। আপনি GMAT Study Plans এ ক্লিক করুন। একটু অপেক্ষা করুন, নতুন পেজ আসবে। পেজ এর মধ্য ভাগে দেখবেন GMAT Study plan….. how to start.. লেখা আছে।

19 September 2016

Important vocabulary of bank examination All 2015



Part 1: The vocabulary of the most important bank recruitment examination in 2015


Important vocabulary of bank examination

ব্যাংক এ আসা শব্দ নিয়ে ডায়লগ
By: Nazmul Hasan
সুজন : কিরে মিসবাহ আবার কি হলো? ” pensive” ভাবে বসে আছিস কেন? আবার কোন ” Arousing” কোন ইস্যু বের হইছে নাকি?
মিসবা : ভাইরে ইস্যু ছাড়া ফেসবুক আছে নাকি? মনে হয় কোন ” Tormentor ” ” ailment ” ছড়ায় যায়।
সুজন: হ্যা কিছু ভাল্লাগেনা ” callous” থাকতে থাকতেও আর ভাল্লাগেনা মুক্তিযোদ্ধাদের ” revere” করতে তো কারো মনে কোন ” ambivalence ” থাকার কথা না কিন্তু তাদের নাতি নাতনি পর্যন্ত সুবিধা দিতে গিয়ে যেভাবে সাধারন মানুষের জন্য চাকরির ” Dearth” সৃষ্টি হচ্ছে সেটা ” Chaotic” অবস্থা বানাচ্ছে।
মিসবা: হ্যা আজকাল ” Counterfeit ” সার্টিফিকেট এর তো অভাব নাই, সত্যিকারের মেধা ” thrive” হচ্ছেনা তাদের কে সু্যোগ পাবার আগেই ” dispelling” হচ্ছে। কিন্তু কেউ তো ছেড়ে দেবার না ” Tenacious ” সব
সুজন: আরে যত আস্ফালন ফেসবুকে কোটা ” rescind ” করা দুরের কথা ” mitigation ” ও করা হবেনা। কিছু ” Quixotic ” লোকের গালাগালি ই সার


মিসবা: আরে কেউ কেউ “Adulation” করে আবার কেউ ” impudence ” দেখায় আসলে এভাবে ” sporadic ” ভাবে এদিক ওদিক উল্টাপাল্টা না বকে আমাদের নিজেদের দ্বায়িত্ব ” verbatim ‘ ভানে পালন করতে হবে।
সুজন: আসলে যারা সম্মান পাবার যোগ্য তাদের সম্মান দিতেই হবে এটা কখনো” Contingent ” না আর তাদের সম্মান ” preserve ” করা আমাদের দ্বায়িত্ব


মিসবা :হ্যা এখন সবাইকে ” humble ” হতে হবে আর একটা ” Congenial” পরিবেশ করে নিজেদের দাবী আদায় করতে হবে।
সুজন: হা কারো অধিকার ” Usurp” করা ” Discordant ” এতে ” Insouciance ” এর অবকাশ নাই
এবার শব্দ গুলোর অর্থ দেখি

26 June 2016

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের এক্সিট - ই-ইউ তে আর থাকা হচ্ছে না ব্রিটিশদের।

লেখক ঃ অপ্রস্তুত লেনিন
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের এক্সিট বা বেরিয়ে যাওয়াকে বলা হচ্ছে ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে যারা ভোট দিয়েছে তারা হচ্ছে “লিভ গ্রুপ”। আর যারা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছে তারা হচ্ছে “রিমেইন গ্রুপ”। লিভ গ্রুপ ৫২% আর রিমেইন গ্রুপ ৪৮% ভোট পায়। যার ফলে ই-ইউ তে আর থাকা হচ্ছে না ব্রিটিশদের।

ব্রেক্সিট ইজ ডান! হোয়াট’স নেক্সট? নেক্সিট! ফ্রেক্সিট!!
নেক্সিট মানে নেদারল্যান্ডের ই-ইউ এক্সিট। ফ্রেক্সিট মানে ফ্রান্সের ই-ইউ এক্সিট। ব্রিটেনের পথ ধরে নেদারল্যান্ড, ফ্রান্সও একই পথে হাঁটার সম্ভাবনা প্রবল। উত্তপ্ত ইউরোপ। ১৯৮৯ সালে বার্লিন দেয়াল পতনের পর দুই জার্মানির একত্রীকরণের মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান হয়, তার তিন বছর পরেই জন্ম লাভ করে ই-ইউ, যার পূর্ব নাম ছিল ইউরোপীয় অর্থনৈতিক কমিশন। আর ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের পূর্ব নাম ছিল “ইউরোপীয় ইস্পাত কয়লা গোষ্ঠী”!

22 March 2016

গনিতকে যারা জম দূতের মত ভয় পান। তাদের জন্য এই পোষ্ট, পড়ুন কাজে আসবে

#‎বিসিএস_ম্যাথ_নিয়ে‬,,,,,,,
‪#‎লিখেছেন‬‪#‎শেষ_কক্ষপথের‬‪#‎প্রোটন‬ ] [ ম্যাথ- ম , য , আ , থ নিয়ে আলোচনা ] ——————————————————————-

ম্যাথের নিয়ে চিন্তিত?
ম্যাথকে জম দূতের মত ভয় পান?
৫_৬ বছর ম্যাথ থেকে দূরে ছিলেন?
ম্যাথ নিয়ে বিভিন্ন সমস্যার উত্তর আজকের পোস্ট। আশা করি আপনার কাজে দিবে।
——————————————————————-
বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের চাকরীর বাজারে যুদ্ধ করতে হলে কি কি দরকার জানেন তো ? তা কি আছে আপনার সংগ্রহে ??
হা, আপনাকের বলছি —–
 *             একে ৪৭ রাইফেল লাগবে ( এটা পেপারের জ্ঞান)
**           যুদ্ধ বিমান লাগবে ( সাধারণ জ্ঞান)
******  বিশাল সৈন্যদল লাগবে ( এটা ইংরেজির জ্ঞান)
*****    মিশাইল লাগবে ( এটা বাংলার জ্ঞান)
****** পারমানবিক বোমা লাগবে ( এটা ম্যাথে জ্ঞান )
——ইত্যাদি
—————————————————————–
বুঝতেই পারছেন পারমানবিক বোমা এবং সৈন্যদল হলেই——আপনার চাকরী নিশ্চিত ।
সব আছে, পারমানবিক বোমা নেই, পরাজয় নিশ্চিত। চাকরী আপনার হবে না। লজ্জাজনক ভাবে ২য় বিশ্বযুদ্ধে জাপানের মত হারতে হবে। শুধু পারমানবিক বোমা থাকলে কি হবে? সৈন্যদল দরকার _ বিমান দরকার ইত্যাদি।

9 March 2016

বাংলাদেশ ব্যাংক পরীক্ষায় কি ধরণের প্রস্তুতি নিবেন



পরীক্ষার ধাপ :
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (জেনারেল) পরীক্ষা ৩ টি ধাপে অনুষ্ঠিত হয়।
১. এমসিকিউ (১০০ নম্বর)
২. লিখিত পরীক্ষা (২০০ নম্বর)
৩. মৌখিক পরীক্ষা (২৫ নম্বর)
নির্বাচন প্রক্রিয়া :
ü এমসিকিউ (১০০ নম্বর) পরীক্ষা উত্তীর্ণ হওয়া পরবর্তী পরীক্ষার যোগ্যতা নিশ্চিত করে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যায়।
ü লিখিত পরীক্ষা (২০০ নম্বর) এর মধ্যে নির্ধারিত নম্বর পেলে মৌখিক পরীক্ষা জন্য যোগ্য বিবেচিত হয়।
ü মৌখিক পরীক্ষা (২৫ নম্বর) এর মধ্যে পাস নম্বর ১৫।
ü মেধাতালিকা নির্ধারণ করা হয় লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের সম্বন্বয়ে।
এমসিকিউ (১০০ নম্বর)
ü বাংলা ২০ নম্বর
ü ইংরেজী ২০ নম্বর
ü গণিত ৩০ নম্বর
ü সাধারণ জ্ঞান ২০ নম্বর
ü কম্পিউটার ১০ নম্বর
ü বিশ্লেষনী দক্ষতা ১০ নম্বর


2 March 2016

সোনালী ব্যাংকের জন্য যেভাবে প্রস্তুতি নিবেন


মোঃ হামিদ উল্লাহ (পারভেজ)
অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড
শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আপনাদের পরামর্শ দেয়ার মত যোগ্যতা আমার নেই। তবে কিছুদিন আগেই আমি এই পথ দিয়ে এসেছি, পথটি আমার চেনা তাই চেনা পথটি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র।
সোনালী ব্যাংকে অনেক বড় সার্কুলার হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে অন্যান্য সরকারি ব্যাংক গুলোতেও নিয়োগের সার্কুলার হবে বলে ধারনা করা হচ্ছে। অর্থাৎ আপনি বছরে অনেক পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। তাই এখনই সময়, নিজেকে প্রস্তুত করুন। নিজের তথা পরিবারের স্বপ্ন পূরন করুন।
এবার মূল কথায় আসি- ব্যাংকের নিয়োগ পরীক্ষা সাধারণত তিন ধাপে হয়। যথা প্রিলিমিনারি অর্থাৎ MCQ, লিখিত ভাইবা। চাকুরী পাওয়াটা লিখিত আর ভাইবার নাম্বারের উপর নির্ভর করে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল MCQ কারন MCQ পাস না করলে আপনি লিখিত পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেননা। তাই কিভাবে MCQ পাস করা যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি।

1 March 2016

মুদি দোকান থেকে বিশ্বসেরা ধনী -ওয়ারেন বাফেট

ওয়ারেন বাফেটের জন্ম আমেরিকার নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহাতে ১৯৩০ সালে। তার বাবার নাম হাওয়ার্ড বাফেট ও মায়ের নাম লিলা বাফেট। তার পুরো নাম ওয়ারেন এডওয়ার্ড বাফেট। তিনি তার তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার শিক্ষাজীবন শুরু হয় রোজ হিল এলিমেন্টারি স্কুলে। ১৯৪২ সালে বাফেটের বাবা কংগ্রেসে নির্বাচিত হন এবং তারা সপরিবারে ওয়াশিংটন ডিসিতে চলে আসেন। প্রাথমিক শিক্ষা শেষে বাফেট অ্যালিস ডিল জুনিয়র হাই স্কুলে ভর্তি হন এবং উড্রো উইলসন হাই স্কুল থেকে পাস করেন।



উপার্জনের আকাক্সক্ষা শৈশবেই ঃ
অর্থ উপার্জন এবং সংগ্রহের প্রতি বাফেটের দুর্নিবার আকাক্সক্ষার পরিচয় পাওয়া গিয়েছিল শৈশবেই। ছোট থেকেই টাকা পয়সা রোজগারের চেষ্টা চালাতেন তিনি। ছোটবেলায় অল্প কিছুদিন বাফেট তার দাদার মুদি দোকানে কাজ করেছিলেন। শুধু তাই নয়- স্কুলে থাকাকালে বাফেট পত্রিকা, কোকাকোলা ইত্যাদি বিক্রি করে অর্থ উপার্জন করেন। শৈশবেই শেয়ার বাজার বিনিয়োগে আগ্রহ জš§ায় বাফেটের। দশ বছর বয়সে বাফেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ দেখার জন্য নিউ ইয়র্ক শহরে আসেন। তার জীবনের প্রথম তিনটি শেয়ার কেনেন ১১ বছর বয়সে। হাই স্কুলে থাকাকালে তিনি তার বাবার কিছু সম্পত্তি বিনিয়োগ করেন এবং একটি খামার কেনেন। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে তিনি আয়কর রিটার্ন জমা দেন। সেখানে তিনি নিজেকে সংবাদপত্র বিলিকারী হিসেবে পরিচয় দেন।

21 January 2016

Daily English Speaking

কি আস্পর্ধা! - How dare he!
কি দুঃখ! - What a pity!
কি বাজে বকো! - What nonsense!
কি বুদ্ধি! - What an idea!
কি ভীষণ/ কি ভয়ানক! - How terrible!
কি মিষ্টি! - How sweet!
কি লজ্জার কথা! - What a shame!
নিচে যাও - Go down.
নিশ্চয়ই! - Of course!
নেমে যাও/ নামো - Get down.
বলো - Speak.
এখনি যাও - Go at once.
এখান থেকে চলে যাও - Go away.
এখানে অপেক্ষা কর - Wait here.
এখানে থামো - Stop here.
এটাকে ভেঙো না - Don’t break it.
এদিকে এসো - Come here.
এদিকে দেখো - Look here.
ওরে বাবা! - Oh dear!
কখনই নয় - No, not at all.

19 January 2016

বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে

বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে

প্রশ্নঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
উত্তরঃ- সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
প্রশ্নঃবিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?
উত্তরঃ- ২য় (প্রথম বঙ্গবন্ধু )
প্রশ্নঃরবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
উত্তরঃ- ২বার । ১৮৯৮ ও ১৯২৬।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন?
উত্তরঃ-১৯২৬সালে
প্রশ্নঃঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
উত্তরঃ-The Meaning of Art
প্রশ্নঃঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
উত্তরঃ-The Rule of the Giant
প্রশ্নঃরবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ- ১৯৩৬সালে
প্রশ্নঃ আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে ’ এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
উত্তরঃ- ১৯২৬সালে ১০ ফে: তত্কালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা

বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার মূলমন্ত্রঃ জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এডি

বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার মূলমন্ত্রঃ

আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি নয় । কি ভ্রু কুঁচকাচ্ছেন? কারণ সবাই পরিশ্রম করে। দিনে ১০-১২ ঘন্টা পড়ে। পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে কিন্তু তারপরেও সফল হয় না। তাহলে কি সমস্যা? সমস্যা হচ্ছে আমাদের চিন্তাধারায়। আসলে আমরা সবাই পরিশ্রম করি কিন্তু কেউ কৌশলি পরিশ্রম করি না। সঠিক বাক্য হচ্ছে- কৌশলি পরিশ্র…ম সৌভাগ্যের প্রসূতি। তাই আপনাকেও সফল হতে হলে প্রথমে কৌশলী হতে হবে। আমি যখন পরীক্ষা দেই মাত্র ৫ মাস সময় পেয়েছিলাম প্রস্তুতি নেবার জন্য এর মধ্যে এমবিএ এর পড়াশোনা, বিসিএস এর পড়াশোনা সহ আরও অনেক ঝামেলা ছিল। সেই ৫ মাস একটু কৌশল অবলম্বন করে পড়েছিলাম তাই সফল হয়েছিলাম। কি কি কৌশল অবলম্বন করেছিলাম তা আপনাদেরকে বলবো কিন্তু তার আগে প্রথমেই দরকার ইচ্ছাশক্তি। আপনি যতই কৌশলী হন না কেন যদি আপনার ইচ্ছাশক্তি না থাকে তাহলে আপনি হোঁচট খাবেন মাঝপথে।
এখন ইচ্ছাশক্তি কেমন হওয়া উচিত? এরজন্য একটি গল্প বলি আপনাদের। এক ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলল- আমি আপনার কাছ থেকে শিক্ষা নিতে চাই, আমাকে কি করতে হবে? গুরু সেই ছেলেটিকে নিয়ে একটি পুকুরে নামলেন। তারপর সেই ছেলেটির কাঁধে যাতা দিয়ে পানিতে চুবিয়ে রাখলেন। ছেলেটি প্রাণপন চেষ্টা করে যাচ্ছে পানির উপরে মাথা তুলার জন্য। অনেকক্ষণ চেষ্টা করার পর সে হ্যাচকা টান দিয়ে পানির উপরে মাথা তুলতে সক্ষম হল। উঠেই সে গুরুকে বলল- আমি আপনার কাছ থেকে শিক্ষা নিব না কারণ আপনি আমাকে মেরে ফেলতে চাইছিলেন। গুরু মুচকি হাসি দিয়ে বললেন- এটাই তোমার প্রথম শিক্ষা। তারপর ছেলেকে জিজ্ঞেস করলেন- আমি যখন তোমাকে পানিতে মাথা চেপে ধরে রাখলাম তখন তোমার একমাত্র ইচ্ছা কি ছিল সেই মূহুর্তে? ছেলেটি বলল- তখন আমার একমাত্র ইচ্ছা ছিল যে করেই হোক পানির উপরে মাথা তোলা এর জন্য আমি প্রাণপন চেষ্টা করে যাচ্ছিলাম। তখন গুরু বললেন- শিক্ষার জন্য তোমাকে এমন ইচ্ছা শক্তি প্রথমে অর্জন করতে হবে তাহলে তুমি শিখতে পারবে। ঠিক তেমনি বাংলাদেশ ব্যাংকের জন্য আপনাকে প্রথমে ইচ্ছাশক্তি অর্জন করতে হবে। আর ইচ্ছাশক্তি অর্জন করতে পারলে- আপনি স্বয়ংক্রিয়ভাবেই পড়বেন কেউ আপনাকে বলে দিবে না পড়ার কথা।
তাই প্রথমে ইচ্ছাশক্তি ঠিক করুন যে- আমাকে যে করেই হোক বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় কৃতকার্য হতে হবে আর এরজন্য আমি পরিশ্রম করতে রাজি আছি। এরপর পরিশ্রমের কৌশল ঠিক করুন।

17 January 2016

বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে


বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে


প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
প্রশ্নঃ বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
উত্তরঃ১৯৭২সালের ২৪মে
প্রশ্নঃ নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
উত্তরঃ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী
প্রশ্নঃ নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
উত্তরঃ ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
প্রশ্নঃ নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
উত্তরঃ১৯৭৪সালে
প্রশ্নঃ রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
উত্তরঃ১৯৬৯সালে
প্রশ্নঃ ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
উত্তরঃ ১৯৬০
প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
উত্তরঃ ১৯৪৫সালে ।
প্রশ্নঃ কত সালে নজরুল ২১শে পদক পান ?
উত্তরঃ১৯৭৬সালে‘।
প্রশ্নঃ কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?
উত্তরঃ১৯৭৭সালে

15 January 2016

বৃত্ত নিয়ে আমাদের বিশেষ আয়োজন


বৃত্ত নিয়ে আমাদের বিশেষ আয়োজন


প্রশ্নঃ বৃত্তাকার একটি পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের তিনগুণ। পুকুরটির ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের চেয়ে কতগুণ বেশি? Ans: ৯
প্রশ্নঃ বিষুব রেখার দৈর্ঘ্য যদি ৪০ মিলিয়ন মিটার হয়, তবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার? Ans: ৬৩৬০
প্রশ্নঃ কোন বৃত্তের কেন্দ্র O। A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 90° হলে ∠AOB সমান কত? Ans: ১৮০°
প্রশ্নঃ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত/ Ans: ৩.১৪
প্রশ্নঃ A wheel makes 1000 revolutions in covering a distance of 88 km. The diameter of the whell?/একটি চাকা ৮৮ কিঃমিঃ পথ যেতে ১০০০ বার ঘোরে। চাকাটির ব্যাস কত? Ans: 28 m
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে— Ans: ১২৫%
প্রশ্নঃ একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? Ans: একটিও নয়
প্রশ্নঃ O- কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক। ∠AOB = 60° হলে ∠ABO = কত? Ans: ৩০°
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত? Ans: ২৮ গজ ৪ ইঞ্চি
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + 1 করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত? Ans: n/(√2 – 1)
প্রশ্নঃ কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটি বৃত্তের– Ans: কেন্দ্রে অবস্থিত হবে

7 January 2016

সালতামামি-2015

গত একবছরে বিভিন্ন মাসে বাংলাদেশ বিষয়বলীর বিভিন্ন সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম আমি। সেগুলো একত্র করে দিলাম। আশা করছি কাজে দিবে।
জানুযারী বাংলাদেশ
——–
১। শ্যালা নদী কোথায় অবস্থিত ?
– সুন্দরবনে
২। বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
– ৬৩। (১ম ডেনমার্ক, ২য় ফিনল্যান্ড )
৩।বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী যাচ্ছে ?
– ১৬০টি।
৪। উপমহাদেশের সর্বোচ্চ টাওয়ার কোথায় অবস্থিত?
– চরফ্যাশন , ভোলা ।
৫।বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে ?
– যুক্তরাষ্ট্র( ২য় জার্মানি ৩য় যুক্তরাজ্য)
৬। বাংলাদেশ কোন দেশ হতে সর্বাধিক আমদানি করে ?
– চীন
৭। বাংলাদেশের কোন দেশের বাণিজ্যঘাটতি বেশি ?
– ভারত
৮। বাংলাদেশ প্রথম কোন দেশে চাল রপ্তানি করে ?
– শ্রীলংকায়
৯। বাংলাদেশ বিমানবাহিনীীতে প্রথমবারের মতো সমারিক নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন কে কে?
– নাইমা হক, তামান্না -ই- লুতফি।
১০।পাট, রাবার, পেঁপে , ছত্রাক এর জিনোম আবিষ্কারক কে?
– ড. মাকসুদুল আলম

29 December 2015

বঙ্গবন্ধু সম্পর্কিত ৪০টি প্রশ্ন উত্তর যা নিয়োগ পরিক্ষা সহ সকল ক্ষেত্রে দরকারি



 ১). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।

27 December 2015

বিসিএস রিটেন ভালো করার ২৫ টিপস !! সবশেষে কিছু ব্যাংক টিপস ও থাকছে ।





লিখিত পরীক্ষা খুবই সহজ; লিখে এলেই হয়। ফেল করা কঠিন বলে পাস করা আরো সহজ। এমনটি ভাবলে শুধু পাস করার সান্ত্বনা পুরস্কার হিসেবে মৌখিক পরীক্ষা দিতে পারবেন, আর কিছুই না। যদি ঠিকভাবে বুঝেশুনে পরিশ্রম করেন আর সেটাকে কাজে লাগাতে পারেন, তবে ভালোভাবে পাস করার যথার্থ পুরস্কার হিসেবে চাকরিটা পাবেন। হাতে আর এক মাসও নেইএ অল্প সময়ে কী করা যায়? কিছু বুদ্ধি দিই।
১. এ সময় কোচিং দূরে থাক, নিতান্তই প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াও বাদ দিন। প্রিপারেশন প্রিপারেশন ভাব, প্রিপারেশনের অভাব-এমন হলে চলবে না। বাসায় বসে যত বেশি সম্ভব পড়াশোনা করুন, দিনে কমপক্ষে ১৫ ঘণ্টা।
২. কোচিংয়ে মডেল টেস্ট না দিলেও ক্ষতি নেই। দিলেও টেস্টের নম্বর দিয়ে নিজেকে পুরোপুরি মূল্যায়ন করবেন না।
৩. সম্ভব হলে বাসার টুকিটাকি কাজের ভার এক মাসের জন্য অন্য কাউকে দিয়ে দিন।
৪. ফেসবুক থেকে যথাসম্ভব দূরে থাকুন। ফেসবুকিংয়ের ফাঁকে পড়া নয়, পড়ার ফাঁকে একটুখানি ফেসবুকিং করুন।
৫. কে কতটুকু পড়ে ফেলেছেন, সে খবর নেবেন না। আপনি যা যা এখনো পড়েননি, তা তা পড়ে নিন।
৬. যেসব প্রশ্ন বারবার পড়লেও মনে থাকে না, সেসব প্রশ্নকে গুডবাই বলে দিন। একটা বিষয় পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে জোর করে ওই বিষয়টাই পড়তে থাকবেন না। যে বিষয়টা ওই মুহূর্তে পড়তে ভালো লাগে, সেটাই পড়ুন।
৭. চাকরি ঠিক রেখে প্রস্তুতি নেওয়াটা বেশ কঠিন। চাকরিজীবী হলে পারলে কিছুদিনের জন্য ছুটি নিন।
৮. পড়তে বসার সময় মোবাইল ফোন আর ল্যাপটপ হাতের কাছে রাখবেন না।
৯. রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত ম্যাথস্, গ্রামার, অনুবাদ, মানসিক দক্ষতা প্র্যাকটিস করতে পারেন।
১০. বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য প্রতিদিন ৪-৫টি পত্রিকা পড়ুন। খেয়াল করুন কোন কোন বিষয়গুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশি সামঞ্জস্যপূর্ণ। এ দুটি বিষয়ে কিছুটা কম সময় দিলেও চলবে। বাকি চারটা বেশি বেশি পড়ুন।