2 March 2016

সোনালী ব্যাংকের জন্য যেভাবে প্রস্তুতি নিবেন


মোঃ হামিদ উল্লাহ (পারভেজ)
অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড
শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আপনাদের পরামর্শ দেয়ার মত যোগ্যতা আমার নেই। তবে কিছুদিন আগেই আমি এই পথ দিয়ে এসেছি, পথটি আমার চেনা তাই চেনা পথটি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র।
সোনালী ব্যাংকে অনেক বড় সার্কুলার হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে অন্যান্য সরকারি ব্যাংক গুলোতেও নিয়োগের সার্কুলার হবে বলে ধারনা করা হচ্ছে। অর্থাৎ আপনি বছরে অনেক পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। তাই এখনই সময়, নিজেকে প্রস্তুত করুন। নিজের তথা পরিবারের স্বপ্ন পূরন করুন।
এবার মূল কথায় আসি- ব্যাংকের নিয়োগ পরীক্ষা সাধারণত তিন ধাপে হয়। যথা প্রিলিমিনারি অর্থাৎ MCQ, লিখিত ভাইবা। চাকুরী পাওয়াটা লিখিত আর ভাইবার নাম্বারের উপর নির্ভর করে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল MCQ কারন MCQ পাস না করলে আপনি লিখিত পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেননা। তাই কিভাবে MCQ পাস করা যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি।

1 March 2016

মুদি দোকান থেকে বিশ্বসেরা ধনী -ওয়ারেন বাফেট

ওয়ারেন বাফেটের জন্ম আমেরিকার নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহাতে ১৯৩০ সালে। তার বাবার নাম হাওয়ার্ড বাফেট ও মায়ের নাম লিলা বাফেট। তার পুরো নাম ওয়ারেন এডওয়ার্ড বাফেট। তিনি তার তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার শিক্ষাজীবন শুরু হয় রোজ হিল এলিমেন্টারি স্কুলে। ১৯৪২ সালে বাফেটের বাবা কংগ্রেসে নির্বাচিত হন এবং তারা সপরিবারে ওয়াশিংটন ডিসিতে চলে আসেন। প্রাথমিক শিক্ষা শেষে বাফেট অ্যালিস ডিল জুনিয়র হাই স্কুলে ভর্তি হন এবং উড্রো উইলসন হাই স্কুল থেকে পাস করেন।



উপার্জনের আকাক্সক্ষা শৈশবেই ঃ
অর্থ উপার্জন এবং সংগ্রহের প্রতি বাফেটের দুর্নিবার আকাক্সক্ষার পরিচয় পাওয়া গিয়েছিল শৈশবেই। ছোট থেকেই টাকা পয়সা রোজগারের চেষ্টা চালাতেন তিনি। ছোটবেলায় অল্প কিছুদিন বাফেট তার দাদার মুদি দোকানে কাজ করেছিলেন। শুধু তাই নয়- স্কুলে থাকাকালে বাফেট পত্রিকা, কোকাকোলা ইত্যাদি বিক্রি করে অর্থ উপার্জন করেন। শৈশবেই শেয়ার বাজার বিনিয়োগে আগ্রহ জš§ায় বাফেটের। দশ বছর বয়সে বাফেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ দেখার জন্য নিউ ইয়র্ক শহরে আসেন। তার জীবনের প্রথম তিনটি শেয়ার কেনেন ১১ বছর বয়সে। হাই স্কুলে থাকাকালে তিনি তার বাবার কিছু সম্পত্তি বিনিয়োগ করেন এবং একটি খামার কেনেন। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে তিনি আয়কর রিটার্ন জমা দেন। সেখানে তিনি নিজেকে সংবাদপত্র বিলিকারী হিসেবে পরিচয় দেন।

21 January 2016

Daily English Speaking

কি আস্পর্ধা! - How dare he!
কি দুঃখ! - What a pity!
কি বাজে বকো! - What nonsense!
কি বুদ্ধি! - What an idea!
কি ভীষণ/ কি ভয়ানক! - How terrible!
কি মিষ্টি! - How sweet!
কি লজ্জার কথা! - What a shame!
নিচে যাও - Go down.
নিশ্চয়ই! - Of course!
নেমে যাও/ নামো - Get down.
বলো - Speak.
এখনি যাও - Go at once.
এখান থেকে চলে যাও - Go away.
এখানে অপেক্ষা কর - Wait here.
এখানে থামো - Stop here.
এটাকে ভেঙো না - Don’t break it.
এদিকে এসো - Come here.
এদিকে দেখো - Look here.
ওরে বাবা! - Oh dear!
কখনই নয় - No, not at all.

19 January 2016

বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে

বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে

প্রশ্নঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
উত্তরঃ- সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
প্রশ্নঃবিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?
উত্তরঃ- ২য় (প্রথম বঙ্গবন্ধু )
প্রশ্নঃরবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
উত্তরঃ- ২বার । ১৮৯৮ ও ১৯২৬।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন?
উত্তরঃ-১৯২৬সালে
প্রশ্নঃঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
উত্তরঃ-The Meaning of Art
প্রশ্নঃঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
উত্তরঃ-The Rule of the Giant
প্রশ্নঃরবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ- ১৯৩৬সালে
প্রশ্নঃ আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে ’ এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
উত্তরঃ- ১৯২৬সালে ১০ ফে: তত্কালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা

বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার মূলমন্ত্রঃ জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এডি

বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার মূলমন্ত্রঃ

আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি নয় । কি ভ্রু কুঁচকাচ্ছেন? কারণ সবাই পরিশ্রম করে। দিনে ১০-১২ ঘন্টা পড়ে। পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে কিন্তু তারপরেও সফল হয় না। তাহলে কি সমস্যা? সমস্যা হচ্ছে আমাদের চিন্তাধারায়। আসলে আমরা সবাই পরিশ্রম করি কিন্তু কেউ কৌশলি পরিশ্রম করি না। সঠিক বাক্য হচ্ছে- কৌশলি পরিশ্র…ম সৌভাগ্যের প্রসূতি। তাই আপনাকেও সফল হতে হলে প্রথমে কৌশলী হতে হবে। আমি যখন পরীক্ষা দেই মাত্র ৫ মাস সময় পেয়েছিলাম প্রস্তুতি নেবার জন্য এর মধ্যে এমবিএ এর পড়াশোনা, বিসিএস এর পড়াশোনা সহ আরও অনেক ঝামেলা ছিল। সেই ৫ মাস একটু কৌশল অবলম্বন করে পড়েছিলাম তাই সফল হয়েছিলাম। কি কি কৌশল অবলম্বন করেছিলাম তা আপনাদেরকে বলবো কিন্তু তার আগে প্রথমেই দরকার ইচ্ছাশক্তি। আপনি যতই কৌশলী হন না কেন যদি আপনার ইচ্ছাশক্তি না থাকে তাহলে আপনি হোঁচট খাবেন মাঝপথে।
এখন ইচ্ছাশক্তি কেমন হওয়া উচিত? এরজন্য একটি গল্প বলি আপনাদের। এক ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলল- আমি আপনার কাছ থেকে শিক্ষা নিতে চাই, আমাকে কি করতে হবে? গুরু সেই ছেলেটিকে নিয়ে একটি পুকুরে নামলেন। তারপর সেই ছেলেটির কাঁধে যাতা দিয়ে পানিতে চুবিয়ে রাখলেন। ছেলেটি প্রাণপন চেষ্টা করে যাচ্ছে পানির উপরে মাথা তুলার জন্য। অনেকক্ষণ চেষ্টা করার পর সে হ্যাচকা টান দিয়ে পানির উপরে মাথা তুলতে সক্ষম হল। উঠেই সে গুরুকে বলল- আমি আপনার কাছ থেকে শিক্ষা নিব না কারণ আপনি আমাকে মেরে ফেলতে চাইছিলেন। গুরু মুচকি হাসি দিয়ে বললেন- এটাই তোমার প্রথম শিক্ষা। তারপর ছেলেকে জিজ্ঞেস করলেন- আমি যখন তোমাকে পানিতে মাথা চেপে ধরে রাখলাম তখন তোমার একমাত্র ইচ্ছা কি ছিল সেই মূহুর্তে? ছেলেটি বলল- তখন আমার একমাত্র ইচ্ছা ছিল যে করেই হোক পানির উপরে মাথা তোলা এর জন্য আমি প্রাণপন চেষ্টা করে যাচ্ছিলাম। তখন গুরু বললেন- শিক্ষার জন্য তোমাকে এমন ইচ্ছা শক্তি প্রথমে অর্জন করতে হবে তাহলে তুমি শিখতে পারবে। ঠিক তেমনি বাংলাদেশ ব্যাংকের জন্য আপনাকে প্রথমে ইচ্ছাশক্তি অর্জন করতে হবে। আর ইচ্ছাশক্তি অর্জন করতে পারলে- আপনি স্বয়ংক্রিয়ভাবেই পড়বেন কেউ আপনাকে বলে দিবে না পড়ার কথা।
তাই প্রথমে ইচ্ছাশক্তি ঠিক করুন যে- আমাকে যে করেই হোক বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় কৃতকার্য হতে হবে আর এরজন্য আমি পরিশ্রম করতে রাজি আছি। এরপর পরিশ্রমের কৌশল ঠিক করুন।

17 January 2016

বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে


বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে


প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
প্রশ্নঃ বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
উত্তরঃ১৯৭২সালের ২৪মে
প্রশ্নঃ নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
উত্তরঃ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী
প্রশ্নঃ নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
উত্তরঃ ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
প্রশ্নঃ নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
উত্তরঃ১৯৭৪সালে
প্রশ্নঃ রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
উত্তরঃ১৯৬৯সালে
প্রশ্নঃ ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
উত্তরঃ ১৯৬০
প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
উত্তরঃ ১৯৪৫সালে ।
প্রশ্নঃ কত সালে নজরুল ২১শে পদক পান ?
উত্তরঃ১৯৭৬সালে‘।
প্রশ্নঃ কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?
উত্তরঃ১৯৭৭সালে